কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ এ ১২:৩৬ PM

এক নজরে বরিশাল

কন্টেন্ট: পাতা

এক নজরে বরিশাল

জেলার ভৌগোলিক অবস্থান: বরিশাল জেলা ২২০ ৪২ '০ "উত্তর অক্ষাংশ এবং ৯০০ ২২' ০" পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। ভৌগোলিক সীমানা: বরিশাল জেলার উত্তরে চাঁদপুর, মাদারীপুর এবং শরীয়তপুর জেলা; দক্ষিণে ঝালকাঠি, বরগুনা এবং পটুয়াখালী জেলা; পূর্বে লক্ষ্মীপুর জেলা ও মেঘনা নদী এবং পশ্চিমে পিরোজপুর, ঝালকাঠি ও গোপালগঞ্জ জেলা।


আয়তন২,৭৮৪.৫২ বর্গ কি.মি.
সীমানাবরিশাল জেলার উত্তরে চাঁদপুর, মাদারীপুর এবং শরীয়তপুর জেলা; দক্ষিণে ঝালকাঠি, বরগুনা এবং পটুয়াখালী জেলা; পূর্বে লক্ষ্মীপুর জেলা ও মেঘনা নদী এবং পশ্চিমে পিরোজপুর, ঝালকাঠি ও গোপালগঞ্জ জেলা।
প্রশাসনিক কাঠামো
ক) সিটি কর্পোরেশন - ১ টিবরিশাল সিটি কর্পোরেশন
খ) উপজেলা - ১০ টিবরিশাল সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, আগৈলঝাড়া, উজিরপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বানারীপাড়া, গৌরনদী।
গ) থানা- ১৪ টিবরিশাল সদর থানা, বাকেরগঞ্জ থানা, বাবুগঞ্জ থানা, আগৈলঝাড়া থানা, উজিরপুর থানা, হিজলা থানা, মেহেন্দিগঞ্জ থানা, মুলাদী থানা, বানারীপাড়া থানা, গৌরনদী থানা, কোতয়ালী থানা, বিমানবন্দর থানা, কাউনিয়া থানা, কাজিরহাট থানা।
ঘ) সংসদীয় আসন
ঙ) পৌরসভা - ৬ টিগৌরনদী, মুলাদী, বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর।
চ) ইউনিয়নগুলি - ৮৮ টিআগৈলঝাড়া (৫)বাগদা, বাকাল, গৈলা, রাজিহার, রত্নপুর
বাবুগঞ্জ (৬)জাহাঙ্গীর নগর, চাঁদপাশা, দেহেরগতি, কেদারপুর, মাধবপাশা, রহমতপুর
বাকেরগঞ্জ (১৪)ভরপাশা, চরাদি, চরামদ্দি, দাড়িয়াল, দুধল, দুর্গাপাশা, ফরিদপুর, গারুরিয়া, কবাই, কলসকাঠি, নলুয়া, নিয়ামতি, পাদ্রিশিবপুর, রঙ্গশ্রী
বানারীপাড়া (৮)বানারীপাড়া, বাইশারী, বিশারকান্দি, চাখার, ইলুহার, সলিয়াবাকপুর, সৈয়দকাঠি, উদয়কাঠি

গৌরনদী (৭)বার্থি, বাটাজোর, চাঁদশী, খাঞ্জাপুর, মাহিলারা, নলচিড়া, সরিকল
হিজলা (৬)বড়জালিয়া, ধুলখোলা, গুয়াবাড়িয়া, হরিনাথপুর, হিজলা গৌরবদী, মেমানিয়া
বরিশাল সদর (১০)চাঁদপুরা, চন্দ্রমোহন, চরবাড়িয়া, চরকাউয়া, চরমোনাই, জাগুয়া, কাশীপুর, রায়পাশা-কড়াপুর, শায়েস্তাবাদ, টুঙ্গিবাড়িয়া
মেহেন্দিগঞ্জ (১৬)আলিমাবাদ, আন্দারমানিক, বাহেরচর, বিদ্যানন্দপুর, চানপুর, গোবিন্দপুর, চরএককরিয়া, চরগোপালপুর, দরিচর খাজুরিয়া, জাঙ্গালিয়া, লতা, মেহেন্দিগঞ্জ সদর, উত্তর উলানিয়া, দক্ষিণ উলানিয়া শ্রীপুর, জয়নগর
মুলাদী (৭)বাটামারা, চরকালেখা, গাছুয়া, কাজিরচর, মুলাদী, নাজিরপুর, সফিপুর
উজিরপুর (৯)বামরাইল, বড়কোঠা, গুটিয়া, হারতা, জল্লা, ওটরা, সাতলা, শিকারপুর, শোলক
ছ) গ্রাম১,১১৬
জ) মৌজা১০০১
জনসংখ্যা
মোট জনসংখ্যা২৫,৭০,৪৪৬
ভূমি
বদ্ধ জলাশয়১ টি ( ২০ একরের ঊর্ধ্বে)
বদ্ধ জলাশয়১৫৭ (২০ একর)
উন্মুক্ত জলাশয়৫২ ( ২০ একরের ঊর্ধ্বে)
হাট-বাজার৩৮১
পাকা রাস্তা১৬৭১৮১ কি.মি.
কাঁচা রাস্তা২৪৩৩৪৯ কি.মি.
নদ-নদীমেঘনা, তেঁতুলিয়া, ইলিশা, আড়িয়াল খা, কীর্তনখোলা, হিজলা, তুলাতলী, কালীজিরা, সন্ধ্যা ইত্যাদি।
নৌ পথ১৬০.৩৭ বর্গ কি.মি.
শিক্ষা
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা
ক) সরকারী প্রাথমিক বিদ্যালয়১৫৮৮
খ) মাদ্রাসা২৩৯
গ) সরকারী মাধ্যমিক বিদ্যালয়১৩
ঘ) বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়৩৯০
ঙ) সরকারী কলেজ১১
চ) বেসরকারী কলেজ৬১
ছ) পাবলিক বিশ্ববিদ্যালয়০১
উল্লেখযোগ্য প্রতিষ্ঠান / স্থাপনাবরিশাল বিশ্ববিদ্যালয়, বেলস্ পার্ক, শহীদ এডিসি কাজী আজিজুল ইসলামের সমাধি, মুক্তিযুদ্ধের গণহত্যাকেন্দ্র, বধ্যভূমি, গুঠিয়া মসজিদ, অক্সফোর্ড মিশন চার্চ, শের-ই-বাংলা স্মৃতি জাদুঘর, হযরত মল্লিক দত্ত কুমার শাহ মাজার, লাকুটিয়া জমিদার বাড়ী
দর্শনীয় স্থানচরামদ্দি মুঘা খাঁন জামে মসজিদ, কলসকাঠি জমিদার বাড়ী, পাদ্রীশিবপুর গির্জা, কসবা মসজিদ গৌরনদী, হযরত মল্লিক দত্ত কুমার শাহের মাজার, মাহিলাড়া মঠ, উলানিয়া জমিদার বাড়ী, চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় হোম, অক্সফোর্ড মিশন স্কুল, গুঠিয়া মসজিদ, দুর্গাসাগর, কীর্তনখোলা নদী ইত্যাদি।
উৎপাদিত ধানের পরিমাণ (২০২৩-২৪,
আমন - ২,৭৮,৪০০ মেট্রিক টন,
আউশ - ১৮,২৬০ মেট্রিক টন,
বোরো - ২,৯৮,৫৫৮ মেট্রিক টন)
৩,২৬,৫১৮মেট্রিক টন
উৎপাদিত ডাল জাতীয় খাদ্যের পরিমাণ (২০২৩-২৪)৩৮,৪৭২ মে.টন
উৎপাদিত মাছের পরিমাণ (২০২৩-২৪)১,০৮,০৭৭.৪৭ মেট্রিক টন
উৎপাদিত ইলিশ মাছের পরিমাণ (২০২৩-২৪)৪৪,৯৮৪ মে. টন
ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন