কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ এ ০৩:১৪ PM

ফ্রন্ট ডেস্ক

কন্টেন্ট: পাতা

ফ্রন্ট ডেস্ক ও জেলা ই-সেবা কেন্দ্র

জনগণকে সহজে তথ্য ও সেবা প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, বরিশাল এর দোতলায় পূর্বপার্শে ফ্রন্ট ডেস্ক ও জেলা ই-সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ফ্রণ্ট ডেস্ক হতে অফিস চলাকালে একজন কর্মকর্তার তত্ত্ববাবধানে সার্বক্ষণিকভাবে পাঁচজন অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও দুইজন অফিস সহায়ক জনগণকে বিভিন্ন তথ্য প্রদান করছেন এবং বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগের জন্য সহায়তা করছেন। জেলা ই-সেবা কেন্দ্রে বিভিন্ন প্রকার নকলের আবেদন, নাগরিক আবেদন ও দাপ্তরিক চিঠি গ্রহণ করা হয় এবং জনগণের সুবিধার্থে কম্পিউটারাইজ রিসিভ কপি ও নকল প্রদান করা হয়। নিম্নে ছক আকারে ফ্রন্টডেস্ক/আইসিটি শাাখা কার্যক্রম তুলে ধরা হলো।

ক্রমিক নংকার্যাবলীর বিবরণমন্তব্য
০১জনগনের নিকট হতে নকলের আবেদন গ্রহণ (এস.এ/আর.এস/বি.এস/সি.এস/ সি.পি/দাগেরসূচি/ জুডিশিয়াল/ম্যাপ)।
০২নাগরিক ও দাপ্তরিক আবেদন অনলাইনে গ্রহণ।
০৩কিভাবে নকলের আবেদন পুরন করতে হয় এবং গ্রহণকৃত নাগরিক ও দাপ্তরিক আবেদন কোন শাখায় আছে তা জনগণনে অবহিত করা।
০৪প্রস্তুতকৃত নকল জনগণকে প্রদান করা।
০৫উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট মাসিক কার্যক্রমের প্রতিবেদন প্রেরণ।
০৬জেলা আইসিটি কমিটির মাসিক সভা পরিচালনা করা।
০৬‌ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (UISC) ঊদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা।
০৭ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (UISC) ঊদ্যোক্তাদের আয়বৃদ্ধিসহ বিভিন্ন কার্যবলী তদারকি করা।
০৮বিসিসি এর ল্যাব সম্মলিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কম্পিউটার সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা।
০৯বিসিসি এর ল্যাব সম্মলিত শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব পরিদর্শন করা।

ফ্রণ্ট ডেস্ক ও জেলা ই-সেবা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবী ও ফোন নম্বর

ক্রঃ নংনামপদবীফোন নম্বরমন্তব্য
০১জনাব মোঃ শাকিল রোখসাইন সহকারী কমিশনার ০১৯৫৪১১৪৫০০

ফ্রণ্ট ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর নাম, পদবী ও ফোন নম্বর

ক্রঃ নংনাম ও পদবীফোন নম্বর

জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন , অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
০১৭১৮৭২১২০১
মোসাঃ আমেনা বেগম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক০১৭৬৬-৬৪৫৩২২
০৩জনাব মোঃ মতিউর হোসেন , অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
০১৭২৯৪০৮৯২৭
ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন